• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে সংবর্ধনা প্রদান করলো আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে অন্যরকম বিশ্ব শিক্ষক দিবস পালন করলো যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট। শিক্ষকদেরকে সম্মান জানাতে বিশেষ এই দিবসটিতে তাদের ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান এবং কেক কাটার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।এতে প্রধান অতিথির আলোচনা করেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার।
এসময় তিনি বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষা এবং সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি থাকে তারা হলেন শিক্ষক। শিক্ষার্থীদের ব্যক্তি জীবন ও ক্যারিয়ার গঠনে শিক্ষকদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. ফিরোজা বেগম। নান্দনিক এই আয়োজনের জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোছা: মেহেরুন্নেসা, নাসরিন আক্তারসহ অন্যান্যরা।
পবিত্র কুরআন ও শ্রীমত ভগবদ গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য, কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করা হয়। ছাত্র-শিক্ষকদের নিয়ে নাটিকা পরিবেশন করেন নার্সিং ছাত্রীরা।
সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী সুরাইয়া আক্তার ইভা ও জারিন তাসনিম। সবশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd