আহবান নিউজ :
৭ দফা দাবিতে, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, আজ ৪ অক্টোবর ২০২৫’ শনিবার সকাল ১১.০ টায়
জাগপা যশোরের উদ্যোগে

দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঞ্চলের আপোষহীন মজলুম জনতার নেতা, জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি যশোর জেলা, প্রধান সমন্বয়ক খুলনা বিভাগ, মোঃ নিজামদ্দিন অমিতের নেতৃত্বে যশোরের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় ।
কর্মসূচিতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,
জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, প্রচার সম্পাদক শাহাজাহান মল্লিক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, জাগপা যশোরের নেতা মঞ্জুর রহমান ,রাজু মোল্লা, ফয়সাল হোসেন,আনছারুল হক,হাবিবুর রহমান,অপূর্ব বিশ্বাস ,বিল্লাল হোসেন,মিলন বিশ্বাস, আশিক বিশ্বাস,মধু বিশ্বাস প্রমুখ।