• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময়ে অনিন্দ্য ইসলাম অমিত

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১অক্টোবর) তিনি সদর উপজেলার লেবুতলা, ইছালি, ফতেপুর, নরেন্দ্রপুর, রামনগর, চাঁচড়া ও আরবপুর ইউনিয়নের মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা সবাই বাংলাদেশী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকারভোগী। কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। বিএনপি সর্বদা জনগণের পাশে আছে, এটা নিছক রাজনৈতিক বুলি নয়।’ তিনি আরও বলেন, ‘বিএনপির একজন কর্মী থাকা পর্যন্ত কেউ সনাতন ধর্মাবলম্বীদের আঘাত করার সাহস পাবে না। দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে শেষ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন।’
শুভেচ্ছা বিনিময়ের সময় মন্দির কমিটির নেতারা অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd