আহবান প্রতিবেদক :
যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের অভিষেক অনুষ্ঠানে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মূল শক্তি ছিল ঐক্য। কিন্তু বিভাজনের রাজনীতির কারণে ৫৪ বছরেও দেশবাসীর প্রকৃত মুক্তি আসেনি। সাম্য, স্বাধীনতা ও মর্যাদা অর্জিত হলেই মুক্তি মিলবে। অনুষ্ঠানে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম এবং সদস্য সচিব আবুল খায়ের।