• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরে নাশকতা মামলায় চার্জশিট, বিএনপি নেতা অমিত-সাবু-খোকনসহ ৮০ জনের অব্যাহতি

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

শহিদ জয় :
যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মারুফুল ইসলাম মারুফসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আবেদন করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই কবির হোসেন মোল্যা এ চার্জশিট আদালতে দাখিল করেন। অভিযুক্তরা হলেন শংকরপুর জমাদ্দারপাড়ার মৃত নূর-উন-নবীর দুই ছেলে খুরশিদ আলম বাবু ও আশিকুল আলম অনি, আলমনগরের মৃত আনোয়ার হোসেনের ছেলে আশরাফুজ্জামান এবং কাজীপুর গ্রামের মৃত নুরুল হক সরদারের ছেলে অজিয়ার রহমান।
মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১ নভেম্বর বিএনপির ডাকা অবরোধ চলাকালে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে এবং ৭টি ককটেল, বাঁশের লাঠি ও ইটের খোয়া উদ্ধার করে। পরে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা হয়।
তদন্ত শেষে আটক আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। তবে এজাহারনামীয় ৫৭ জন এবং সন্দেহভাজন হিসেবে আটক হওয়া ২৩ জনের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আবেদন জানানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd