• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে ‘পছন্দের প্রার্থী নিয়োগ’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন: প্রশাসন

Reporter Name / ৬৬৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “যবিপ্রবিতে অধ্যাপক পদে ‘পছন্দের প্রার্থীকে’ নিয়োগ দিতে নতুন নীতিমালা” শীর্ষক প্রতিবেদন সম্পূর্ণ অসত্য ও তথ্যনির্ভর নয়।

বিবৃতিতে বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে সব আবেদনপত্র যথাযথ যাচাই-বাছাই করে শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ কার্ড প্রদান করা হয়েছে। ফলে পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

যবিপ্রবি প্রশাসন এ ধরনের সংবাদ প্রকাশকে “ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে হেয় করার চেষ্টা” বলে উল্লেখ করে। বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরনের অপপ্রচার কুচক্রি ও স্বার্থান্বেষী মহলের কাজ, যারা নিজেদের হীন স্বার্থে বিশ্ববিদ্যালয়কে পশ্চাৎপদ ও অস্থিতিশীল রাখতে তৎপর।”

প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি, একাডেমিক কার্যক্রম ও গবেষণা সবকিছুই স্বচ্ছতা ও নিয়মনীতি মেনে এগিয়ে চলছে। তারা গঠনমূলক সমালোচনা ও সঠিক তথ্য প্রকাশকে স্বাগত জানালেও অমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশকে সাংবাদিকতার নীতির পরিপন্থি হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের মিথ্যা সংবাদ কেবল সাংবাদিক ও গণমাধ্যমের সুনামকেই ক্ষুণ্ন করে না, বরং প্রতিষ্ঠানের বিষয়ে সাধারণ মানুষকেও বিভ্রান্ত করে। যবিপ্রবি প্রশাসন সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd