• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যবিপ্রবিতে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালন

Reporter Name / ৫৬৫ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আহবান প্রতিবেদক :
আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দক্ষিণ সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবসের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য।
উদ্বোধন অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য বলেন, অণুজীব আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। খাদ্য, ওষুধ, কৃষি, শিল্প ও পরিবেশ রক্ষায় অণুজীব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে কিছু ক্ষতিকর অণুজীব মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ালেও গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমাদের শিক্ষার্থীদের গবেষণামূখী হতে হবে। গবেষণার মধ্য দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই।
অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান, তনয় চক্রবর্তীসহ বিভাগটির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd