• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিআরডিবির অর্থ আত্মসাৎ, মাঠ সহকারীর ১৩ বছর কারাদণ্ড চৌদ্দশ’ শিশু-কিশোরকে হত্যা করেও আ’লীগের রক্ততৃষ্ণা এখনও মেটেনি : যশোরে রুহুল কবীর রিজভী চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, কাদায় পিছলে অন্তত ১০ জন আহত ফ্যাসিবাদী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান যশোরে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে নারী গুরুতর আহত যশোরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু যশোরে বাসে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় যাত্রী আহত যশোরে মধ্যরাতে মাঠে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, চলছে মোড়ে মোড়ে তল্লাশি ব্রাদার টিটোস হোমে কচিকাঁচাদের সাধারণ জ্ঞানের লড়াই বেনাপোলে আ. লীগের ব্যানার তৈরির সময় একজন আটক, ভিডিও ধারণ করায় মারধর

যশোরে মাদকবিরোধী অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার, ৬ জনের কারাদণ্ড

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক অভিযানে ২১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে আটক করেছে। ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি একজনের নামে মামলা হয়েছে।
সংশ্লীষ্ট সূত্রে জানাগেছে, গত সোমবার (১৭ নভেম্বর) দিনভর জেলার কোতোয়ালি ও মনিরামপুর থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
সন্ধ্যা ৭টার দিকে মণিরামপুরের মাহাতাবনগর গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে উজ্জ্বল বিশ্বাস (৪২)কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এঘটনায় উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন। এছাড়া শহরের ষষ্টিতলা ও মুজিব সড়ক থেকে বাকি ৬ জনকে আটক করা হয়।
তাদের একটি টিম নূর মোহাম্মদ (১৯)কে মুজিব সড়ক এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ আটক করে । নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া তাকে ২০০ টাকা জরিমানা ও ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। কাজী সাদ্দাম হোসেন (৩৪) নামে একজনকে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ৫০০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আটক ইদ্রিস আলী (৪৫)কে ৭০০ টাকা জরিমানা ও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডেদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ।চৌধুরী সায়েম রেজা (২৩) নামে একজনকে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ৫০ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন।
একই ম্যাজিস্ট্রেট২০ পিস ইয়াবাসহ আটক আশরাফুল আলম রনি (২৬)কে ৫০০ টাকা জরিমানা ও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সোহেল মিয়া (৪৫) নামে একজনকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ২০০০ টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান।
সাজাপ্রাপ্তদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd