• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে টয়লেট ক্লিনার খেয়ে বৃদ্ধের আত্মহত্যা

Reporter Name / ৩৮২ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 আহ্বান প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে টয়লেট ক্লিনার (DAMP CRUSH CLEANER) পান করে আত্মহত্যা করেছেন আব্দুস সামাদ (৭৭) নামের এক বৃদ্ধ। তিনি ওই গ্রামের মৃত জবেদ আলীর পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে নিজ বাড়ির টয়লেটে গিয়ে সামাদ ওই তরল ক্লিনার পান করেন। পরে তিনি বাড়ির দোতলার বারান্দায় ছটফট করতে থাকলে তার মেয়ে নাজমা বেগম শব্দ শুনে দৌড়ে গিয়ে বিষয়টি জানতে পারেন। এ সময় ভিকটিম নিজেই জানিয়ে দেন যে, তিনি DAMP CRUSH CLEANER পান করেছেন।
অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দ্রুত যশোর সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে সকাল ৪টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় কোনো মামলা বা জিডি হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল থেকে আত্মহত্যায় ব্যবহৃত ক্লিনারের বোতল উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd