• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার খড়কী ৫ নম্বর ওয়ার্ডের কাশার দিঘি এলাকায় বিএনপি সমর্থক আব্দুল বাছিত মোল্যার বাড়িতে সোমবার দিবাগত গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমার শব্দ উক্ত ভবনের নীচ তলার জানালার কঁাচে বিকট বিস্ফোরণ ঘটে বরে স্থানীয় লোকজন জানিয়েছেন। রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে বাড়ির নিচতলার জানালার কাছে এ বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরনের কারনে উক্ত ভবনের নীচ তলার ঘরের জানালা ভেঙে যায় এবং বাড়ির ভেতরে ও আশপাশে কালো ধেঁায়া ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরন ঘটনায় আব্দুল বাছিত মোল্যার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার বিভিন্ন অংশ আলামত হিসেবে সংগ্রহ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আব্দুল বাছিতের দাবি, এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় তঁাকে ভয় দেখানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওই এলাকার খাদিমুল ইসলামের ছেলে আব্দুল বাছিত মোল্যা । তিনি পুলিশ ও সাংবাদিকদের জানান, গভীর রাতে বাড়ির নিচতলার জানালার কাছে বিকট বোমা বিস্ফোরণের শব্দ শুনে নিচে নেমে আসেন। এ সময় বাড়ির চারপাশে ধেঁায়া দেখতে পান। ঘরের ভেতরেও ধেঁায়া ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একটি ঘরের জানালা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আশপাশে ধেঁায়া দেখতে পান।
এলাকায় মাদক ও সন্ত্রাস মুক্ত করতে ইতিমধ্যে ৫ নম্বর ওয়ার্ডের ৬ টি পয়েন্টে সভা করা হয়েছে। আরও তিন থেকে চারটি স্থানে সভা করার পরিকল্পনা রয়েছে। তঁার সন্দেহ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট কেউ তঁাকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এলাকার কয়েকজন নাম প্রকাশ করার শর্তে জানান, যশোর শহরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা থেকে মুক্ত রাখতে তঁারা সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এ জন্য ওয়ার্ডের বিভিন্ন মোড়ে একাধিক সভাও করেছেন। তঁাদের ধারণা, এ উদ্যোগ বন্ধ করতে ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন সাংবাদিকদের জানান, রাত আনুমানিক দেড়টার সময় খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বিস্ফোরণে কেউ হতাহত হননি বলেও জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd