• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল চুরির চেষ্টায় তিনজন আটক

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের মনিরামপুরে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল চুরির চেষ্টাকালে তিনজনকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাজীগ্রাম মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার কাজীয়ারা গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুমন হোসেন (৩০), কামালপুর গ্রামের বেনজীর আহমেদের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে ইয়াসিন আরাফাত (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলচালক ইমন হোসেন (২০) তাঁর মোটরসাইকেলটি কাজীগ্রাম মোড়ে সড়কের পাশে রেখে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তিন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখে ইমন চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের আটক করেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেন।
এ ঘটনায় মনিরামপুর থানা-পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd