
আহ্বান নিউজ:
‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানে যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর শাখার প্রধান সমন্বয়ক এস এম মাসুম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এ সময় প্রেসক্লাব যশোরের সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে অতিথি ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান অতিথি।