• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পিকআপের ধাক্কা দুর্ঘটনায় মা-ছেলে নিহত স্বামী আহত

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক পিতাও আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হানুয়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাঁর চার বছর বয়সী ছেলে আবদুর রহমান।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ বলেন, মৌসুমী ও তার ছেলে স্বামী ওমর ফারুকের মোটরসাইকেলে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হানুয়ার বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৌসুমী ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত পিতা ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd