স্টাফ রিপোর্টার :
যশোরে লুঙ্গির নিচ থেকে বিশেষ কায়দায় কসটেপে মুড়িয়ে রাখা আধা কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম শহিদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক শহিদুল ইসলাম বেনাপোলের নামাগ্রাম বাওড়কান্দা গ্রামের মৃত জাহান আলী ডাক্তারের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূইয়া জানান গত,বৃহস্পতিবার বিকেলে খবর আসে নতুনহাট এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে গেলে লুঙ্গি পরিহিত এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশি চালালে লুঙ্গির ভেতরে পেটের সামনের অংশে কসটেপে মুড়িয়ে রাখা আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত গাঁজাসহ তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যশোর ডিবি পুলিশের এসআই কামাল হোসেন মামলার বাদী হয়েছেন। আটক শহিদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিশেষ কৌশলে গাঁজা বহন করে তিনি বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।”