• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ইয়াবাসহ নারী ও আইনজীবী সহকারী পরিচয়দানকারী আটক

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের জজ কোর্ট মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ লাবনী আক্তার ইয়াসমিন ও মাসুদ রানা নামে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়,আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি নিজেকে আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দেন। অপর আটক লাবনী আক্তার ইয়াসমিন শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।
পুলিশ জানায়, মাসুদ রানার বিরুদ্ধে আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd