• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

সদরের রূপদিয়ায় লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে যশোর সদর উপজেলার রূপদিয়া মুন্সি কমিউনিটি সেন্টারের সম্মেলনকক্ষে নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নের আমীর ও সেক্রেটারিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল। তিনি বলেন, লংমার্চ সফল করতে জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সাত দফা দাবির গুরুত্ব তুলে ধরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ, প্রচার কার্যক্রম, দায়িত্ব বণ্টন ও পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় নিজ নিজ এলাকায় কর্মসূচির প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক খান, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আশরাফ আলী, নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশরাফুল ইসলাম, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হান্নান, সেক্রেটারি সিরাজুল ইসলামসহ দুই ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd