
আহ্বান নিউজ:
যশোর সিটি বয়েজ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
যশোর খুলনা মহাসড়কের বকচর রোড ডিভাইডরে অর্ধশত কৃষ্ণচূড়া বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না।
বৃক্ষরোপণের আগে সংক্ষপ্তি সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম সুমন। এসময় বিশেষ অতিথি ছিলেন, কবি এডিএম রতন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামীম হোসেন, মুক্তার হোসেন পলাশ, পারভীন হাওলাদার, আল-আমিন হোসেন, আমিন রেজা রাহাত
মিজানুর রহমান (মিজান), নুর ইসলাম (তুষার), রায়হান রাব্বি আভি, অনিক হাসান, আক্তার হোসেন (বাদশা), মারুফ হোসেন, মাহবুবুর রহমান, শাফিন আহমেদ, রাহিম হোসেন, হৃদয় হোসেন, ইমন হোসেন (জুনিয়র), মিজানুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত যশোর শহরের সিটি কলেজপাড়ার যুবকদের নিয়ে গঠিত সিটি বয়েজ অর্গানাইজেশন। প্রতিমাসে নিজেরা অর্থ দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী মুলক কাজ করে আসছে।