• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের চৌগাছায় শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা আটক

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরের চৌগাছায় সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা শহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে শিশুর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে শিশুর মা শহিদুল ইসলামকে বিয়ে করেন। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে শৌচাগারে গেলে সেই সুযোগে শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শিশুর মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
অভিযোগে আরও বলা হয়েছে, পরে শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে নিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে মীমাংসা না হওয়ায় শিশুটির মা আইনের আশ্রয় নেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd