• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

শহরের ঘোপ কবরস্থান পাড়া থেকে বিদেশি মদসহ রাজা আটক

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর উপশহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে শহরের ঘোপ কবরস্থান পাড়া থেকে আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ ওমর শরীফ রাজাকে (৪৬) আটক করেছে। আটক ওমর শরীফ রাজা ঘোপ কবরস্থান পাড়ার ৩৪৩ নং বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে। এর আগেও একবার রাজা বিপুল পরিমান বিদেশি মদসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হাতে ধরা পড়ে।
উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তারা গোপনে সংবাদ পান ঘোপ কবরস্থান পাড়ার মৃত মৃত আব্দুল লতিফের বাড়ির নীচে বারান্দায় কতিপয় ব্যক্তি আমদানি নিষিদ্ধ বিদেশি মদ ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টো করে। এ সময় অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওমর শরীফ রাজাকে আটক করা হয়। অজ্ঞাত আরো ২/৩ জন আসামি ঘটনা স্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আসামি রাজার স্বীকারোক্তি অনুযায়ি তার ঘরের খাটের উপর থেকে আমাদানি নিষিদ্ধ ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ৫ বোতল মদ তার ঘরের খাটের উপর কঁাথা দিয়ে ঢাকা ছিলো। আটককৃত মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। বিদেশি মদ উদ্ধার ও আসামি রাজা আটকের ঘটনায় কোতয়ালি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪ (ক) ৪১ ধারার অপরাধে মামলা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন আরো জানান, আটকের পর রাজা দীর্ঘদিন ধরে বিদেশি মদ ক্রয় বিক্রয়ের ব্যবসা করছে বলে পুলিশের কাছে স্বীকর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd