আহবান নিউজ :
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মোল্লাপাড়ার একটি বাড়িতে হানা দিয়ে ইয়াবা কেনা-বেচার সময় সীমা খাতুনকে আটক করে পুলিশ| এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়| সে ওই গ্রামের ইউসুফ আলী মোল্লার মেয়ে|
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৮টার দিকে ওই মহিলার বাড়িতে অভিযান চালানো হয়| এ সময় বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়| তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়|
তিনি আরও জানিয়েছেন, সীমা ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী| তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে| বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের সোপর্দ করা হয়| পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে|