• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পূজা দেখে ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ আহত, গ্রেপ্তার ২

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরে পূজা দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার নিয়ে কথা-কাটাকাটির জেরে সোহান (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় নিলয় পাল (১৮) ও নাঈম (১৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বেজপাড়া বালুর মাঠ এলাকায় টিপুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত সোহান সদর থানার আরবপুর মাঠপাড়া এলাকার শ্যামদাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,পূজা দেখে বাড়ি ফেরার পথে সোহান বেজপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপার নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে আহত করা হয়। এতে তাঁর ডান পায়ে আঘাত লাগে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিলয় পাল ও নাঈমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd