
আহ্বান নিউজ:
যশোরের বাঘারপাড়ায় যশোর-নড়াইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের দত্ত রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কৈখালী এলাকার রিয়া ঘোষ (২২), অনিক মজুমদার, লঙ্কেশ্বর ও বাঘারপাড়া উপজেলার সদুল্লাপুর এলাকার তাপস (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, পূজামণ্ডপ দেখতে চারজন একটি ইজিবাইকে করে ধলগা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দত্ত রাস্তা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে ইজিবাইকটির ধাক্কা লাগে। এতে চারজন আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুজনকে যশোরে নেওয়া হয়। অন্য দুজনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়