• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শহিদ জয়, যশোর :
যশোরের অভয়নগরে নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রামনগর গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার কারণ অনুসন্ধান ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) তাঁর বোন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন।
নিহতের মেয়ে পান্না বেগম বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁর মাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পান্না বেগমের অভিযোগ, ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, মাকে হত্যার পর এসব জিনিস নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd