• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে আন্তঃক্যান্টনমেন্ট বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ  প্রযুক্তিকে সহায়ক হিসেবে গ্রহণ করতে হবে 

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ;

যশোর অনুষ্ঠিত আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সাভার ক্যান্টনমেন্ট কলেজ। আজ সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজে আয়োজিত সমাপনী প্রতিযোগিতা শেষ বিজয়ী দলের হাতে  পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: হাফিজুর রহমান বলেন, প্রযুক্তির উপর নির্ভরশীলতা নয়, তাকে সহায়ক হিসেবে গ্রহণ করতে হবে। সেই সাথে মৌলিক চিন্তাশক্তিকে জাগিয়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। নইলে প্রযুক্তি শিক্ষার্থীদের মৌলিক চিন্তাশক্তিকে দুর্বল করে দিতে পারে।

৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। বিতার্কিকদের যুক্তিনির্ভর বক্তব্য, তথ্য-উপাত্ত উপস্থাপন এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় মুখরিত ছিল পুরো আয়োজন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন যশোর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সেনা সদর ও যশোর অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিচারকদের মূল্যবান পরামর্শ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উজ্জ্বল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd