• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ছয় দফা দাবিতে ২৬ অক্টোবর যশোরে প্রতীকী রেল অবরোধের ঘোষণা

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি :
বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালু, দর্শনা-যশোর-ঢাকা রুটে ট্রেনসহ ছয় দফা দাবিতে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ অক্টোবর সোমবার দুপুর ১২টায় যশোর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ ও স্মারকলিপি প্রদান করা হবে।
রোববার (১৮ অক্টোবর) রাতে যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।
সভায় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন, হারুন অর রশিদ, তসলিম-উর-রহমান, অধ্যক্ষ শাহীন ইকবাল, হাবিবুর রহমান মিলন, নাসির উদ্দিন আহমেদ শেফার্ড, নওরোজ আলম খান চপল ও রিয়াদুর রহমানসহ সংগঠনের নেতারা।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ অক্টোবর দুপুর ১২টায় যশোর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরে বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালু ও দর্শনা-যশোর-ঢাকা রুটে ট্রেনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
কর্মসূচি সফল করতে সর্বস্তরের যশোরবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd