• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে তিন কোটি টাকার সোনাসহ যুবক আটক

Reporter Name / ৩২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে তিন কোটি টাকার সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার জয়পাশা উপজেলার বোয়ালমারী থানার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর–নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি ৯৩৪ গ্রাম।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে তারা অভিযানে নামে। এ সময় সঞ্জয়কে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, সঞ্জয় জানিয়েছেন ঢাকার ধোলাইপাড় থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা সোনার বাজারমূল্য তিন কোটি ৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৮৮ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করার পর সঞ্জয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd