• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ২

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ও রাতে জেলার সদর ও ঝিকরগাছা থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন,ঝিকরগাছা উপজেলার বড় খলশি গ্রামের আজিজুল ইসলামের ছেলে মো. মুজিবুর রহমান (৫০) এবং যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত সামাদ মুন্সীর ছেলে জাহাঙ্গীর মুন্সী (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের হরিদ্রাপোতা গ্রামে আক্তারুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মুজিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে যশোর শহরের বকচর বিআরটি অফিসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে জাহাঙ্গীর মুন্সীকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ডিবি পুলিশের সদস্যরা।
দুটি অভিযানে ডিবি পুলিশের পৃথক দল নেতৃত্ব দেয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানানো
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd