• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে শংকরপুর থেকে ৮টি ককটেলসদৃশ বোমা উদ্ধার

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের শংকরপুর এলাকা থেকে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে যশোর শহরের শংকরপুর বালির মাঠে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার করা বোমাগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিয়মিত মামলা করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযানও চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd