আহ্বান নিউজ:
যশোর ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে নবীন বরণ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক ইবাদত খান, সহকারী অধ্যাপক নাসিরুজ্জামান মল্লিক। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. আবু সাহাদৎ হোসেন,সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক আলফাজ উদ্দীন, ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ৫৩০ শিক্ষার্থীকে বরন করে নেওয়া হয়।