• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেল এর সংঘর্ষে একজন নিহত আহত ১

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিথিলা (১৭) নামের এক কিশোরী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়নের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামে। আহত মিথিলা চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,অয়ন ও মিথিলা নম্বরপ্লেটবিহীন ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলে চৌগাছা থেকে আড়াদাহের দিকে যাচ্ছিলেন। পথে যশোর থেকে চৌগাছাগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর পিকআপটি না থেমে চৌগাছা থেকে মহেশপুরগামী সড়কের দিকে চলে যায়। অয়নের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd