• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর জাল সনদ প্রদানের অভিযোগে নরেন্দ্রপুর ইউপি প্রশাসক, মেম্বারসহ চারজনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৩২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাল ওয়ারিশ সনদ প্রদানের অভিযোগে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রকাশ চন্দ্র সরকারসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের মৃত মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম এ মামলা করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমান আলী অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
অন্য আসামিরা হলেন নরেন্দ্রপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, যশোর সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের ইনামুল হক এবং খুলনার ফুলতলা যুগ্নীপাশা গ্রামের ফজর আলীর মেয়ে মাহামুদা বেগম।
মামলায় বাদী উল্লেখ করেন, তাদের পরিবারে দুই ভাই, সাত বোন এবং মা রয়েছেন। ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে নরেন্দ্রপুর গ্রামে ৫০ বছর ধরে বসবাস করছেন। গত ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় ইনামুল হক একটি ওয়ারিশ সনদ নিয়ে এসে বলেন, তার বাবা মকবুল হোসেন এবং মা মাহামুদা বেগম। তিনি ওই বাড়ির সন্তান এবং সব সম্পত্তিতে তার ভাগ দিতে হবে। এসব কথা বলে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে যান ইনামুল।
পরবর্তিতে বাদীসহ তার পরিবার ইউনিয়ন পরিষদে গিয়ে জানতে চাইলে প্রশাসক ও মেম্বার কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি তারা কোনো ধরনের প্রমাণপত্র ছাড়াই জাল ওয়ারিশ সনদ প্রদান করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিদের উদ্দেশ্যই ছিল তাদের জমি দখল করা। বাধ্য হয়ে বাদী আদালতে এ মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd