• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে নাশকতা মামলায় সাবেক জেলা ছাত্রলীগ নেতা আটক

Reporter Name / ৩৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন (৩৪) কে আটক করেছে ডিবি পুলিশ। আটক লিখন শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। বুধবার রাত ১১টার পর পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, লিখন আওয়ামী লীগ সরকারের আমলে নানা অপরাধে জড়িত ছিলেন। বিশেষ করে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মানুষকে হয়রানি করতেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। ফেসবুকে শেখ হাসিনার বক্তব্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করছিলেন।
তদন্তে আরও উঠে আসে, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে একদল দুর্বৃত্ত নাশকতা চালায়। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন লিখন। তাকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd