• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোর সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে ফয়সাল হাসান তদ্রব (২৩) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ফয়সাল যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ফয়সাল হাসান যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় অংকন (১৮) নামে একই এলাকার এক তরুণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

প্রাথমিক তথ্যমতে,কলেজের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিষয় নিয়ে কথা বলতে গেলে ফয়সালের সঙ্গে অংকনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অংকন ফয়সালের নিতম্বে ছুরিকাঘাত করে বলে অভিযোগ রয়েছে।

পরে সঙ্গে থাকা লোকজন ফয়সালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এ ঘটনায় কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd