• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত গৃহবধূ সনিয়া (৩০) বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে যশোর টালিখোলা গ্রামে পুলিশ লাইন্সের পেছনে তাঁদের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোনিয়ার ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী তানজিব আল মামুন (৩৮) ইয়াবা সেবন করছিলেন। এতে বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর স্বামী তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে সোনিয়ার চোখে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত গৃহবধূর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd