• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের অভয়নগরে বাড়ি লক্ষ্য করে গুলি, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরের অভয়নগরে এক বৃদ্ধের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে দরজা-জানালা লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বুলেট নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন তাঁর সঙ্গে ছিলেন বলে জানা গেছে। এর আগে ওই পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রানাগাতি গ্রামে ওহাব আলী শেখের (৮০) বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেছেন,বুলেট (৩৫) ও তাঁর সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র নিয়ে ওহাব আলী শেখের বাড়ির উঠানে গিয়ে তাঁর ছেলে কেরামত শেখকে ডাকাডাকি করেন। পরিবারের সদস্যরা প্রাণভয়ে দরজা না খুললে তাঁরা ঘরের দরজা-জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় কেরামত শেখসহ পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে বুলেট তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে কেরামত শেখকে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় অভয়নগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd