আহ্বান নিউজ:
যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি মৃত শেফাতুল্লাহর ছেলে। গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা মামলাটির তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ব্যক্তিকে বুধবার পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।