• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে দোকানের টিনের চাল কেটে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের আশ্রম রোডে একটি দোকানের টিনের চালা কেটে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ‘মা টি স্টোর অ্যান্ড ভ্যারাইটিস স্টোর’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানমালিক আহাদ আলীর স্ত্রী পপি জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর স্বামী দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে দোকান খুলে ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় দোকানের টিনের চালা কাটা ছিল।
তাঁর অভিযোগ, অজ্ঞাতনামা চোরেরা টিনের চালা কেটে দোকানে ঢুকে ক্যাশ বাক্সে রাখা নগদ ৭০ হাজার টাকা, ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি বৈদ্যুতিক চুলা, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া টাকা ও মালামালের মোট মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেন তিনি।
পপি জানান, বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজনকে অবহিত করা হয়। পরে কোতোয়ালি থানায় অভিযোগ করতে যান তাঁরা।
তবে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো তাঁরা পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd