
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ অক্টোবর) বেনাপোল আইসিপি এলাকার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৭২টি শাড়ি, একটি কম্বল, আধা কেজি জিরা, আড়াই কেজি কিশমিশ, ১২২টি চকলেট ও ১৬২টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।