• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মশিউল আজম প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির সম্পাদক আহসান কবির, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সোনালী দিনের সম্পাদক এইচ এম সিরাজ, দৈনিক নতুন সকালের বার্তার সম্পাদক এম আইউব,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
বক্তারা মরহুম অ্যাডভোকেট তৌহিদুর রহমানের কর্মময় জীবন, সাংবাদিকতার বিকাশে তাঁর অবদান এবং প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু ও মুর্শিদুল আজিম হিরু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসভাপতি বিএম আসাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান ও সাইফুর রহমান সাইফসহ সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী সদস্য এস এম সোহেল। স্মরণসভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ মনি। দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ মাওলানা মুক্তার আলী। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd