• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ব্রাদার টিটোস হোমে শিশুদের বানানযুদ্ধ, অভিভাবকদেরও প্রতিযোগিতা

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলা, ইংরেজি ও আরবি শব্দের সঠিক বানান বলার প্রতিযোগিতায় মেতে উঠেছে শিশুরা। শিক্ষক শব্দ উচ্চারণ করতেই নির্ধারিত সময়ের মধ্যে অক্ষর সাজিয়ে সঠিক বানান বলার চেষ্টা করছে তারা। শিশুদের এমন প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে যশোর শহরের লালদিঘি পাড়ের ব্রাদার টিটোস হোমের আঙিনা।
রোববার বিকেলে বিদ্যালয়টিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ বানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম পর্বে প্রথম শ্রেণির শিক্ষার্থী রিসলিয়া রাবাব ও আয়েশা নাফিজার মধ্যে চলে দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বিতা। বাংলা, ইংরেজি ও আরবি শব্দের বানান বলার এ লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয় রিসলিয়া রাবাব। আয়েশা নাফিজা দ্বিতীয় এবং সাদ ইবনে রহমান তৃতীয় স্থান অর্জন করে।
দ্বিতীয় পর্বে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথম হয় জুওয়াইরিয়া, দ্বিতীয় আফ্রিদা ও তৃতীয় হয় মারইয়াম রহমান।
শুধু শিক্ষার্থীরাই নয়, প্রতিযোগিতায় অংশ নেন অভিভাবকেরাও। তাঁদের মধ্যে প্রথম হন সাদিয়া আফিরিন, দ্বিতীয় আয়শা সিদ্দিকা ঐশি এবং তৃতীয় শেখ মাসুদ পারভেজ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন অনুষ্ঠানের অতিথি দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব। এ সময় তাঁদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd