• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
{"fte_image_ids":[],"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"resize":1},"longitude":-1,"latitude":-1,"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আহ্বান নিউজ:
যশোরের রূপদিয়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় রোমান বাপ্পি (২০) নামে খুলনার এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে যশোর সদর উপজেলার হাটবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান বাপ্পি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মো. সেলিম ও বিউটি খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রূপদিয়া রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার পূর্বে হাটবিলা এলাকায় রেললাইনের ওপর বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রোমান বাপ্পি। এতে তাঁর মাথা ও বাঁ পায়ে আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
যশোর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) উত্তম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd