
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে ৪৯ বিজিবি।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৬১টি শাড়ি, একটি থ্রি-পিস, পাঁচটি চকলেট, ৬০০ পিস ওষুধ ও ১০৫টি প্রসাধনসামগ্রী।