• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে লোহার শাবল দিয়ে পিটিয়ে দুই নারীকে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জিরাট গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, জিরাট গ্রামের ফজর আলীর স্ত্রী লিপি খাতুন (৩৬) ও তাঁর মেয়ে সুমায়া ইয়াসমিন নিপা (১৮)।
অভিযোগ অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের মনির (২৮), তাঁর বাবা মতলব (৬০) ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন লোহার শাবল দিয়ে তাঁদের মারধর করেন। এতে লিপি খাতুনের ডান হাতের হাড় ভেঙে যায়। তাঁর মেয়েও আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসাসূত্রে জানা গেছে, তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd