• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে মোটর ভ্যানের ধাক্কায় শিশু নিহত

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি মোটরভ্যানের ধাক্কায় সাজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার কচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ ওই এলাকার আনসারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরভ্যান সাজিদকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে ভ্যানের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বিকেল ৬টার দিকে তাকে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd