• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

কুমিল্লায় ধানক্ষেত থেকে উদ্ধার কিশোরীর মরদেহ, যশোরে দাফন

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের কিশোরী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ কুমিল্লার একটি ধানক্ষেত থেকে উদ্ধারের পর যশোরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তাকে দাফন করা হয়।
জান্নাতুল তাজমিন যশোরের থানাধীন ৭ নম্বর চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুলের বাবা কুমিল্লায় চাকরি করার সুবাদে পরিবারের সদস্যরা সেখানে বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি যশোরের ছাতিয়ানতলা গ্রামে হওয়ায় মরদেহ কুমিল্লা থেকে যশোরে নিয়ে আসা হয়। পরে শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd