• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পারিবারিক কলহ ও জমিতে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের বাঘারপাড়া ও কেশবপুরে পৃথক ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে এক নারী এবং কেশবপুরে জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হন। আহত ব্যক্তিরা যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাঘারপাড়া উপজেলার সাধিপুর গ্রামে স্বামীর বাড়িতে পারিবারিক কলহের জেরে মনিফা (৩৮) নামে এক নারী আহত হন। তিনি ওই গ্রামের ইসমাইলের (৪০) স্ত্রী। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে ইসমাইল তাঁর ব্যবহৃত টর্চলাইট দিয়ে মনিফাকে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, সকাল সাড়ে ৯টার দিকে কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে ওহিদ বিশ্বাসের বাড়ির সামনে সড়কে জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওহিদ বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (৩২) একটি জমিতে বেড়া দেওয়ার জন্য মারুফকে (৩৪) শ্রমিক হিসেবে নিয়োগ করেন। তবে কাজ সম্পূর্ণ না করায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে মারুফ গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে মারুফের হাতে থাকা লোহার শাবল দিয়ে শিমুল পক্ষের লোকজনের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন শিমুল। এ সময় পাল্টাপাল্টি আঘাতে মারুফের মাথায়ও আঘাত লাগে।
এ ঘটনায় শিমুল বিশ্বাস, তাঁর মা আসমা বেগম (৫০), ভাই আবদুল্লাহ (২৪) এবং অপর পক্ষের মারুফ আহত হন। তাঁরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর হাসপাতালে ভর্তি হন। তাঁদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd