• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর কারাগারে ভারতীয় নাগরিক এক বন্দির মৃত্যু, মরদেহ হাসপাতালের মর্গে

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ভারতের উত্তরপ্রদেশের চিতামারী জেলার মেজরগঞ্জ থানার নারথে ডাকঘরের কাঁকড়ারা গ্রামের বাবুল মাঝি ওরফে বকুল মাঝির ছেলে
 বাচ্চুলা মাঝি। তারভারতীয় বন্দি নম্বর ০৭/১৮ হিসেবে কারাগারে ছিলেন।
কারা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি রামগড়ছড়ি থানায় দায়ের করা একটি মামলায় ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের ৪ ধারায় তিনি গ্রেপ্তার হন। ওই বছরের ২৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলা কারাগারে আনা হয় তাকে। পরে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাভোগের পর স্বদেশে প্রত্যাবাসনের সুবিধার্থে ২০১৮ সালের ২০ নভেম্বর ফেনী জেলা কারাগারের মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, বাচ্চুলা মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন এবং কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়লে কারা হাসপাতালের সহকারী সার্জনের জরুরি নির্দেশনায় ভোর ৪টা ৩৯ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd