• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ, অবরুদ্ধ ৬ পরিবার

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের জয়রামপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও ভোগদখলীয় জমি তারকাঁটা দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ছয়টি পরিবারের প্রায় ৩০ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তারা যশোর সদর সিনিয়র সিভিল জজ আদালতে মামলা করেন। আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এরপরও বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিপক্ষ অর্ধশতাধিক লোক নিয়ে রাস্তা ও জমি ঘিরে দেয়।
ভুক্তভোগী মেহেদুল ইসলাম জানান, এতে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। তবে কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান বলেন, জমি ঘিরে ফেলার পর তিনি সেখানে উপস্থিত হন। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে কি না, তা তিনি জানতেন না। তিনি কোনো পক্ষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd