
আহ্বান নিউজ:
যশোরে পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে চাঁচড়া এলাকা থেকে আব্দুল মালেক ওরফে আকাশ ও স্বাধীনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বার্মিজ চাকু, এন্টিকাটার ও সেলাই রেঞ্চ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে বারান্দীপাড়া বৌবাজার বিহারী কলোনি এলাকা থেকে ওসমান গনিকে একটি স্টিলের চাকুসহ আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা হয়েছে। বিকেলে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।