
আহ্বান নিউজ:
যশোরের শার্শায় ২০০ বোতল অবৈধ উইনক্রেক্স কফ সিরাপ ও একটি ইজিবাইকসহ সবুজ খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে শার্শার পাকশিয়া বাজারের সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সবুজ খান উপজেলার গোড়পাড়া (নিমতলা) এলাকার জাহান আলী খানের ছেলে।
শার্শা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০০ বোতল উইনক্রেক্স কফ সিরাপ ও একটি ইজিবাইক জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক আরও তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।